০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের আরও এক সদস্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৮

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যকে গোপালগঞ্জ থেকে আটক করেছে। আটককৃতের নাম হামিম সরদার টনি (২৫)। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নাওরা ভাদরিয়া সরদারবাড়ির শাহ আলম সরদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। চলতি বছরের ৯ জুলাই যশোর শহরের পালবাড়ির মোড় থেকে চোরচক্রের আরেক সদস্য শহিদুল ইসলাম শহিদ (৪২)-কে আটক করা হয়েছিল। শহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে গোপালগঞ্জ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চারজনকে আটক করা হয়। পরবর্তীতে আরও ৬ জনকে আটক করা হয়েছিল, যাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, চক্রের কাছে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে এমন খবর পেয়ে ডিবি পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় গত শনিবার রাতে কাশিয়ানী থেকে হামিম সরদার টনিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এই সর্বশেষ অভিযানের মাধ্যমে আন্তঃজেলা এই চোরচক্রের মোট ১১ জন সদস্যকে আটক করা হলো এবং এখন পর্যন্ত মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সর্বাধিক পঠিত

তেজগাঁও কলেজের নবনিযুক্ত দুই উপাধ্যক্ষকে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের আরও এক সদস্য আটক

আপডেট: ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫