০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ-এর হামলায় ১২ সেনা সদস্য আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৪

খাগড়াছড়ির গুইমারাতে ইউপিডিএফ-এর (প্রসীত গ্রুপ) হামলায় ১২ জন সেনা সদস্য আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই ইউপিডিএফ-এর নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে অবরোধের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ইউপিডিএফ-এর কর্মীরা হামলা চালায়, এতে ১২ জন সেনা সদস্য আহত হন।
এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও, জেলা সদরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

তেজগাঁও কলেজের নবনিযুক্ত দুই উপাধ্যক্ষকে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ-এর হামলায় ১২ সেনা সদস্য আহত

আপডেট: ০৭:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫