যশোরের নাভারণ-উলাশীতে ষড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা।
আজ, শনিবার, সকাল সাড়ে ১১টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী-গিলাপোল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঐ এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সাংবাদিক মনিরুল ইসলাম মনি দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি জাতীয় দৈনিক দিনকাল এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অবিলম্বে সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে হয়রানি করে কারাগারে পাঠানো হয়েছে। এই ধরণের অন্যায়, মিথ্যা এবং ভিত্তিহীন মামলা থেকে তাঁরা তাঁর আশু মুক্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনি’র বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে ভিকটিমের পরিবারকে ব্যবহার করে একটি কুচক্রী মহল মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাঁকে জেলহাজতে পাঠায়।
০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন
যশোরে সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৬
সর্বাধিক পঠিত



























