০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চৌগাছা কাঁচাবাজারে দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫০৪

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা কাঁচাবাজারে ইজারাভুক্ত দোকান থেকে ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে উচ্ছেদের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, চৌগাছা কাঁচাবাজারের ১২৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ইজারাভুক্ত দোকান থেকে আব্দুল আজিজকে উচ্ছেদের জন্য গত ২৪ মে নোটিশ জারি করা হয়। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব বিভাগের ডেপুটি রেভিনিউ কালেক্টরের স্বাক্ষরে জারি করা ওই নোটিশের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

রিট আবেদনে আব্দুল আজিজ অভিযোগ করেন, দোকানের জমির ভাড়া ও দখলসংক্রান্ত চুক্তি যথাযথভাবে বিবেচনা না করেই তাঁকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যশোরের জেলা প্রশাসক, ডেপুটি রেভিনিউ কালেক্টর, চৌগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শহীদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে।

আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, উচ্ছেদের নোটিশটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে আবেদনকারীকে উচ্ছেদ না করার নির্দেশ দেওয়া হবে না কেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আব্দুল আজিজের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শেখ আবু মুসা মুহাম্মদ আরিফ বলেন, তাঁর মক্কেলের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছেন বাজারের ইজারাদার আতিকুর রহমান লেন্টু। তিনি জানান, গত বৃহস্পতিবার ঠিকাদারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

চৌগাছা কাঁচাবাজারে দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট: ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬