০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শাড়ির আড়ালে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ পাচার, ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫০৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে ঢাকায় আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে লুকানো অবস্থায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। পেশায় তিনি বনগাঁ রেলওয়ে স্টেশনের একজন কুলি।

ডিএনসির দাবি, একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ভিসামুক্ত যাতায়াতের সুযোগ কাজে লাগিয়ে কলকাতা থেকে তাদের ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে তাদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাচার করা হয়। বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে চক্রটি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের।

অভিযানে কুশের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সংস্থাটির অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

শাড়ির আড়ালে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ পাচার, ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপডেট: ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬