০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোর-নড়াইল সড়কে ভয়াবহ দুর্ঘটনা: সাংবাদিক নিহত, আহত ২৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০১

যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গুড়া বাজারের পূর্বপাশের ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১২-১৫৩৮) নামের একটি যাত্রীবাহী বাস হঠাৎ করে ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের কাঁচ ভেঙে যায় এবং বাসের ভেতরে ঢুকে যাওয়া বাঁশের আঘাতে যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান বলে জানা গেছে। এছাড়াও অন্তত ২৫ জন যাত্রী কম-বেশি আহত হন।
নিহত সাংবাদিক হলেন যশোরের ভেকুটিয়া আরবপুরের এইচএম জাফর আলী। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ জেলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হওয়া যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলার বাসিন্দা এসআই (অব.) নিক্কন।
দুর্ঘটনার পর স্থানীয় জনগণ এবং তুলারামপুর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় বাঁশ বোঝাই ট্রাকটিকে ধলগ্রাম রাস্তার মোড় থেকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

যশোর-নড়াইল সড়কে ভয়াবহ দুর্ঘটনা: সাংবাদিক নিহত, আহত ২৫

যশোর-নড়াইল সড়কে ভয়াবহ দুর্ঘটনা: সাংবাদিক নিহত, আহত ২৫

আপডেট: ০৩:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫