০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
যশোরে চাঁদা না দেওয়ায় মাংস ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৭

যশোরে চাঁদা দিতে অস্বীকার করায় এক মাংস ব্যবসায়ীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কসাই নজরুল (৪২) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর শহরতলীর ধর্মতলা কাঁচাবাজারে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত নজরুল খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত গণি মিয়ার ছেলে। তিনি অভিযোগ করেন, একই এলাকার মহুরি মাসুদুর রহমান টিটু গাজী তার কাছে প্রায়ই বাকিতে মাংস নিতেন। একপর্যায়ে নজরুল বাকিতে মাংস দেওয়া বন্ধ করে দিলে মাসুদুর তাকে গালিগালাজ করেন এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।
নজরুল জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তিনি তার দোকান ‘মা-বাবার দোয়া মিট হাউজ’-এর সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় টিটু গাজী মোটরসাইকেলে এসে আবারও চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তিনি নজরুলকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। এতে নজরুল ড্রেনে পড়ে গেলে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে তার কাছে থাকা ব্যবসার ৮৭ হাজার ৪৩২ টাকা ছিনিয়ে নিয়ে যান মাসুদুর। যাওয়ার সময় তিনি হুমকি দিয়ে বলেন, বাকি টাকা যেন প্রস্তুত রাখা হয়।
পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ভিকটিমের সঙ্গে কথা বলেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

যশোরে চাঁদা না দেওয়ায় মাংস ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই

যশোরে চাঁদা না দেওয়ায় মাংস ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই

আপডেট: ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫