১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫০৭

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি তীব্র হলে অভিযুক্ত চাচাতো ভাই ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তবিবার হোসেনের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তবিবার হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কোটচাঁদপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ সাড়ে ৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

আপডেট: ১১:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬