১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বেনাপোলে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫১৭

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটক ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের জেয়াদ আলীর ছেলে মিন্টু শেখ (৩৬)

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাগজপুকুর বাজারসংলগ্ন রফিকুল ইসলামের দোকানের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশ থেকে মিন্টু শেখকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রকি মন্ডল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গের তরুণীকে অনলাইনে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরে যুবক গ্রেফতার

বেনাপোলে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ১১:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬