১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে ২টি স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫০৭

বেনাপোল প্রতিনিধি:

ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কাস্টমস এলাকা থেকে দুইটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা বিভাগ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে চেকপোস্টে সন্দেহভাজন ওই যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে মোবারক হোসেন।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় মোবারক হোসেনের আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন।

পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

তিনি আরও জানান, যাত্রীর শরীরে অতিরিক্ত স্বর্ণ লুকানো রয়েছে কি না তা নিশ্চিত হতে এক্স-রে পরীক্ষা করা হয়। তবে সেখানে আর কোনো স্বর্ণ পাওয়া যায়নি।

আটক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেনাপোল চেকপোস্টে স্বর্ণ পাচার প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর স্ক্যানিং ও নজরদারি ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়। ফলে অনেক স্বর্ণের চালান শনাক্ত না হয়ে সীমান্ত পার হয়ে যায় এবং পরে ভারতের কাস্টমস কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার ঘটনাও ঘটছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে ২টি স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা

বেনাপোল ইমিগ্রেশনে ২টি স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা

আপডেট: ১১:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬