১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

যশোরে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোর সদর উপজেলার মনোহরপুর এলাকায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে শরিফা খাতুন (১৮) নামে এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হুদোর মোড়, মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফা খাতুন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফা খাতুন ননদ চম্পার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে ২টি স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা

যশোরে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট: ০৬:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬