১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

যশোরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫০৯

যশোরের সদর উপজেলার রাজারহাট এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে শান্ত (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার কানাইতলা রাজারহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত শান্ত ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সকালে নিজ বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফারের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে ২টি স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা

যশোরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক গুরুতর আহত

আপডেট: ০৪:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬