১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যশোরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫১০

যশোর শহরের বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বড় বাজার এলাকার ব্যবসায়ী বারান্দীপাড়ার সুজন পালের কাছ থেকে ২০ হাজার টাকা এবং বেজপাড়ার সুভাল পালের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধ করা, জাল ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়াই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, চায়না দুয়ারি জাল নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আহরণ করে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি করছে। পাশাপাশি এটি জলজ জীববৈচিত্র্যের জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। তাই মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত

আড়াই বছর ভারতীয় কারাগারে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী

যশোরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: ০৬:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬