শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণমানুষের প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান লিটন অসুস্থ হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বাসভবনে যান।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, ৯২৫ নম্বর ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক।
নেতৃবৃন্দ নুরুজ্জামান লিটনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে মহান আল্লাহর দরবারে তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আলহাজ নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সকলের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।




















