০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫১১

যশোর প্রতিনিধি:

যশোর শহরের মোবারককাঠি (নওদাপাড়া) এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইব্রাহিম খলিলুল্লাহ যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের মোবারককাঠি এলাকায় ডা. আ. আলীমের বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শংকরপুর মেডিকেল রোড এলাকায় বাবার বাসায় রাতের খাবার খেয়ে নিজ ভাড়া বাসায় ফিরে যান ইব্রাহিম। এরপর তিনি ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ও শনিবার পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তার বাসায় এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬