১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৫০৯

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের অবৈধ পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন ২০২৬) দিনব্যাপী যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রোকনুজ্জামান (২২) এবং কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আকতারুল ইসলাম (৪৬)

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বাংলাদেশি ২ হাজার ৮৪৭ টাকা, ভারতীয় ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন, ৩২টি শাড়ি, ৬২টি তালা, ৪৩ প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সোনপাপড়ি, ৪ কেজি তালমিশ্রি, ১৮০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২টি হরলিক্স, ২ কেজি কাজুবাদাম, ৩ কেজি গুঁড়া দুধ, ৬০৩টি চকলেট এবং ৫ হাজার ৯৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৬০৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই চোরাকারবারিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ২

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ২

আপডেট: ১০:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬