০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় বজ্রপাতে রয়েল (নাম প্রকাশিত) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ঝড়-বৃষ্টির সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রয়েল গ্রামের বাসিন্দা শিপন হোসেনের ছেলে। বজ্রপাতের সময় তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তার মৃত্যু হয়।

একই ঘটনায় একই গ্রামের আব্দুস সালামের ছেলে রশিদ গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

শার্শায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী আটক,

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট: ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬