০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

একা চলাফেরার স্বপ্ন থেকে ‘এ টু আই স্মার্ট কার’— ১৭ বছরের উদ্ভাবক ওয়াকিমুলের পাশে সরকারের আশ্বাস

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বাধীনভাবে চলাফেরার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন যশোরের ১৭ বছর বয়সী তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন ব্যাটারিচালিত ‘এ টু আই স্মার্ট কার’। শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাড়িটি নিজেই চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘুরিয়ে দেখান তিনি।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ক্ষুদ্র ব্যবসায়ী বাবার সন্তান ওয়াকিমুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানান, একসময় একা বাইরে বের হওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ঘরে বসে থাকতে হতো। সেই সীমাবদ্ধতা কাটাতেই তিনি নিজ উদ্যোগে বিশেষ এই স্মার্ট কার তৈরি করেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, ব্যাটারিচালিত গাড়িটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি তুলতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুলের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।

দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও কম খরচে আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ওয়াকিমুল বলেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে তিনি আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করতে চান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক মানুষের চলাচলে সহায়ক হবে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শার্শার বসতপুরে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, বাড়ির মাটিতে লাশ গোপনের অভিযোগ

একা চলাফেরার স্বপ্ন থেকে ‘এ টু আই স্মার্ট কার’— ১৭ বছরের উদ্ভাবক ওয়াকিমুলের পাশে সরকারের আশ্বাস

আপডেট: ০২:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬