যশোর শহরের নিরালা পট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে চাঁচড়া রায়পাড়ার শিউলি বেগমকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৪/৫ ধারায় ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া রানার অফিস মোড় এলাকার মেহেদীকে একই ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। ষষ্ঠীতলা এলাকার শাকিব হাসান, পিতা সুমন আহমেদকেও ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
অভিযানে আটক বেজপাড়া এলাকার ইমরানকে মাদক সংশ্লিষ্ট অপরাধে ২০ দিনের কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন ও মো. সামিউল ইসলাম। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শহরে মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।




















