০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫১২

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ESKUF সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বালুন্ড এলাকার মোহর আলীর ছেলে জাকির হোসেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মে) সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ বোতল ভারতীয় ESKUF সিরাপসহ জাকির হোসেনকে আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে ফিলিং স্টেশনে আগুন: অকটেন আনলোডের সময় দগ্ধ শ্রমিক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

আপডেট: ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬