০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান: বহিষ্কার ১৪,৮৫৫, গ্রেপ্তার ১১,৩০০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫১৬

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত সপ্তাহজুড়ে পরিচালিত এই অভিযানে ১৪ হাজার ৮৫৫ জনকে বহিষ্কার এবং আরও ১১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে জানায়, গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ২৪৪ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৩ হাজার ৫৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে এবং ১ হাজার ৫১৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেন এবং ৫৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক।

এ অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

যশোরে ফিলিং স্টেশনে আগুন: অকটেন আনলোডের সময় দগ্ধ শ্রমিক

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান: বহিষ্কার ১৪,৮৫৫, গ্রেপ্তার ১১,৩০০

আপডেট: ১০:২৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬