০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

খুলনায় নেওয়ার পথে যশোরে পৌঁছে কারাবন্দির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৪৬

চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে যশোরে পৌঁছানোর পর মোহাম্মদ সিজানুর রহমান (২৬) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পারকুলা গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা কারাগারে থাকা এই আসামিকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ স্কটের মাধ্যমে খুলনায় নেওয়া হচ্ছিল। রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে যশোর এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে।

পরিস্থিতি গুরুতর হওয়ায় স্কট পার্টি দ্রুত তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

খুলনায় নেওয়ার পথে যশোরে পৌঁছে কারাবন্দির মৃত্যু

আপডেট: ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬