০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫৭৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নদীতে পড়ার সময় যাত্রী নামানো হচ্ছিল। ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাটি নিশ্চিত করে জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে রওনা হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। সেই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নতুন এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

আপডেট: ১১:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬