০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে গেল ছাত্রদল নেতার উপস্থিতিতে, আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫৭৪

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল শুরু হওয়ার আগেই তা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টোর উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত সরে যান।

ভিডিওতে দেখা যায়, জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখানে ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো উপস্থিত হলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তাদের ধারণা। এমন যেকোনো তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বেনাপোলে ছাত্রলীগের মিছিল ভেস্তে গেল ছাত্রদল নেতার উপস্থিতিতে, আটক ২

আপডেট: ০৪:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬