০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

ঝিনাইদহে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়ন। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর-এর প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় কৃষক মো. রফিকুল ইসলামের ঘাসক্ষেত থেকে তাকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ) এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

তবে ঘটনাটিকে কেন্দ্র করে ভিন্ন দাবি তুলেছে অভিযুক্তের পরিবার ও স্থানীয় কয়েকজন। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের একটি পক্ষ ঘাসক্ষেতে অস্ত্র রেখে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালাবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুককে দেখতে বিএনপি নেতাদের ভিড়

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

আপডেট: ০২:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬