০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ইমন চাকুসহ আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫৫৫

যশোর শহরে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি জাহাঙ্গীর হোসেন ইমন (৩২) কে একটি স্টিলের বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। তিনি শহরের খড়কী পীর বাড়ি এলাকার শেখ নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১২ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, শহরের গরীব শাহ মাজারের পূর্ব পাশে সোহাগের চায়ের দোকানের সামনে কয়েকজন যুবক জড়ো হয়ে এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছিল।
এ সময় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর হোসেন ইমনকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ধারালো স্টিলের বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ইমন একজন চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় পাঁচটি এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানায় আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড,

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ইমন চাকুসহ আটক

আপডেট: ০৭:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬