১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে কিশোর অপহরণ: মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ, থানায় মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫৪৬

যশোর শহরের রেলগেট এলাকায় দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের পরিবার পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫২) ও মৃত হায়দার আলীর ছেলে সুমন (৩২) তাদের অভিযোগে উল্লেখ করেন, গত ১০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ শেষে তাদের ছেলে জিহান (১৬) ও আব্দুর রহমান (১৫) বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

দুপুর আনুমানিক ২টার দিকে রেলগেট মডেল মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের পথরোধ করে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাদের রেলগেট পশ্চিম মাঠপাড়ার বিল্লালের মাঠ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, সেখানে দুই কিশোরকে খুনের হুমকি দিয়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ভবনে গিয়ে তাদের উদ্ধার করে। তবে পরিবারের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে আহত দুই কিশোরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের পরিবার যশোর কোতয়ালী মডেল থানা-এ পৃথক লিখিত অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় শহরের রেলগেট এলাকার শাহিনের ছেলে ছাদি (২৩), জ্যোৎস্নার ছেলে শান্ত (২৩), আব্দুল মতিনের ছেলে আকাশ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কাজী বাবুল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত), বলেন— অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড,

যশোরে কিশোর অপহরণ: মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ, থানায় মামলা

আপডেট: ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬