০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কেশবপুরে কৃত্রিম দুধ কারখানায় অভিযান, জেলি-রাসায়নিক দিয়ে দুধ তৈরির দায়ে জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫১৯

যশোরের কেশবপুর উপজেলায় জেলি, ভোজ্য তেল ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরির অভিযোগে একটি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাব-৬। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি ঘোষপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে হাতেনাতে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় অপু ঘোষকে ২ লাখ টাকা এবং গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ জেলি ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন।

অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অভিযানে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রের চাপের মুখে আলোচনা নয়: কঠোর বার্তা ইরানের স্পিকারের

কেশবপুরে কৃত্রিম দুধ কারখানায় অভিযান, জেলি-রাসায়নিক দিয়ে দুধ তৈরির দায়ে জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা

আপডেট: ০৭:৩৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬