০৪:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ভারতীয় নাগরিককে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫০৭

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাংলাদেশিরা সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আটক ভারতীয় নাগরিকের নাম শ্রী সাধন বর্মন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিজানুর রহমান সীমান্তের কাছে একটি ভুট্টাক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
বুলেটের আঘাতে মিজান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশি কৃষকের ওপর গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা সীমান্ত এলাকা থেকে দুটি গরুসহ শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। বর্তমানে ওই এলাকা জুড়ে টানটান উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জনতার হাতে আটক ভারতীয় নাগরিককে বর্তমানে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে এই বিষয়ে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

যশোরে বর্ণিল আয়োজনে পালিত হবে পহেলা বৈশাখ: জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ভারতীয় নাগরিককে আটক

আপডেট: ০৫:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬