১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নড়াইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫২১

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাজু ফকিরের (২৫) বাড়িতে অনশন শুরু করেছেন এক নারী। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা থেকে তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজু ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফরা গ্রামের আকরাম ফকিরের ছেলে রাজুর সঙ্গে ওই নারীর দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে তিন বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের হানিফ নামে এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়ে যায়। ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের পরও রাজু তাদের পুরনো ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং শারীরিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য করেন।
গত ২৮ মার্চ (শনিবার) রাতে রাজু গোপনে ওই নারীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি তার স্বামী হানিফ টের পেয়ে গেলে রাজু নিজের মোটরসাইকেল, মোবাইল ফোন ও পোশাক ফেলে রেখেই পালিয়ে যান। এই ঘটনার পর স্বামী হানিফ তাৎক্ষণিকভাবে ওই নারীকে তালাক প্রদান করেন। হঠাৎ করে আশ্রয়হীন হয়ে পড়া ওই নারী নিরুপায় হয়ে পড়েন।

গত বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একটি সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু রাজু ও তার পরিবারের কেউ সেখানে উপস্থিত হননি। কোনো কূল-কিনারা না পেয়ে ওই দিন রাত ১০টার দিকে ওই নারী রাজুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
: “বিয়ের পর রাজু আমাকে ব্ল্যাকমেইল করে সম্পর্ক রাখতে বাধ্য করেছে। তার কারণেই আজ আমার সংসার ভেঙেছে। এখন সে যদি আমাকে গ্রহণ না করে, তবে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। রাজু আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব।”

বর্তমানে ওই নারী রাজুর তালাবদ্ধ বাড়ির বারান্দায় অবস্থান করছেন। এদিকে গ্রামজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, “আফরা গ্রামে এক নারীর অনশনের খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক পঠিত

শরীয়তপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

নড়াইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

আপডেট: ০৮:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬