১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

যশোরে যুবদলের বহিষ্কৃত নেতা জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫১৬

তারিখ: ৩১ মার্চ ২০২৬
প্রতিবেদক: আলমগীর হোসেন, শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের গুরুতর অভিযোগ উঠেছে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার জনির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ২০২৬ ইং তারিখ, আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটের সময় বিষয়টি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নজরে আসে। অভিযুক্ত ইস্কান্দার জনি যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, নেতা একে আজাদ তমাল এবং মোঃ কামরুল ইসলামসহ শার্শা উপজেলা যুবদলের একাধিক সিনিয়র নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অবগত হয়ে যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদ অভিযুক্তের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। তবে অভিযোগ রয়েছে, তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করে ২৯ মার্চ ২০২৬ ইং তারিখে তার নিয়ন্ত্রণাধীন একাধিক ফেসবুক আইডি থেকে পুনরায় মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর পোস্ট প্রকাশ করেন।

অভিযোগে উল্লেখিত কিছু ফেসবুক আইডির লিংক নিচে দেওয়া হলোঃ
১) https://www.facebook.com/share/1KUTJe5sKP/
২) https://www.facebook.com/profile.php?id=100026491104099
৩) https://www.facebook.com/share/1AoT8Rxhys/
৪) https://www.facebook.com/share/18RqgrCfXE/

এ ঘটনায় ক্ষুব্ধ নেতৃবৃন্দ দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরে যুবদলের বহিষ্কৃত নেতা জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

যশোরে যুবদলের বহিষ্কৃত নেতা জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট: ১১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬