ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১টার মধ্যে দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো হাওয়ার মুখে পড়তে পারে এমন জেলাগুলো হলো:
ঢাকা ্ময়মনসিংহ কুমিল্লা* নোয়াখালী ্চট্টগ্রাম সিলেট
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজমান রয়েছে।
এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ




















