০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

যশোরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫১৪

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (আনুমানিক ৫০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিটি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-ঠিকানা প্রকাশ করতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে বিদ্যালয়ের মাঠ কিংবা বাজারের বিভিন্ন স্থানে তিনি রাত্রিযাপন করতেন।

রোববার সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে উত্তর পাশের ওয়ালের কাছে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরবর্তীতে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সিরাজুল ইসলাম জানান:
> “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। মরদেহের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

যশোরে হামের প্রকোপে উদ্বিগ্ন অভিভাবক: ২ মাসে আক্রান্ত দুই শতাধিক শিশু

যশোরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট: ১১:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬