১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মণিরামপুরে জমি নিয়ে বিরোধ: বড় ভাইদের কুড়ালের কোপে ছোট ভাই রক্তাক্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৫২৭

যশোরের মণিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইদের কুড়ালের কোপে শফিকুল ইসলাম রনি (৪০) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত তোফায়েল দফাদারের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে শফিকুলের সাথে তার দুই বড় ভাই রবিউল ইসলাম (৪৫) ও মুকুলের (৪৩) দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার দুপুরে এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল ও মুকুল দেশীয় অস্ত্র কুড়াল দিয়ে শফিকুলের মাথায় কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, শফিকুলের আঘাত গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

মণিরামপুরে জমি নিয়ে বিরোধ: বড় ভাইদের কুড়ালের কোপে ছোট ভাই রক্তাক্ত

আপডেট: ০৫:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬