০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ২ মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগ: ঘাতক বাবা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫০৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই মাস বয়সী কন্যাশিশু জারিফাকে হত্যার অভিযোগে বাবা জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার (২২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে দরিয়াদৌলত গ্রামের শফিক মিয়ার ছেলে জহিরুলের সঙ্গে ছলিমাবাদ গ্রামের জাকিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জাকিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পারিবারিক বিরোধের জেরে জাকিয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং প্রায় দুই মাস আগে সেখানে একটি কন্যাসন্তানের জন্ম দেন।
:
পরিবারের সদস্যরা জানান, ঈদের ছুটিতে কন্যাসন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে আসেন জহিরুল। রোববার সকালে স্ত্রী জাকিয়া শিশুটিকে স্বামীর কোলে রেখে নাস্তা তৈরি করতে রান্নাঘরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বিছানায় শিশুটি নিথর অবস্থায় পড়ে আছে এবং পাশে নির্বিকার বসে আছেন জহিরুল। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়।
:
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের দাবি, যৌতুক ও পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে উড়োজাহাজ ও যানবাহনের সংঘর্ষ:

ব্রাহ্মণবাড়িয়া ২ মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগ: ঘাতক বাবা আটক

আপডেট: ১০:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬