১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১০০০ কোটি টাকা ঋণের আবেদন: ভয়ংকর সেই প্রতারক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫১০

নিজেকে প্রধানমন্ত্রীর ‘বিশেষ উপদেষ্টা’ পরিচয় দিয়ে ভুয়া গেজেট প্রকাশ ও ১ হাজার কোটি টাকার ঋণের আবেদন করার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ মার্চ) কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব চাঞ্চল্যকর তথ্য জানান।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃত আরিফ নিজেকে ড. আরিফ মহিউদ্দিন বা মহিউদ্দিন চৌধুরী নামে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল জালিয়াতি করে প্রধানমন্ত্রীর একটি ভুয়া জীবনী তৈরি করেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর জাল করে একটি সরকারি গেজেট এডিট করেন এবং সেখানে নিজেকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করেন।:
সংবাদ সম্মেলনে জানানো হয়, আরিফ নিজেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদার দাবি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন। এমনকি এক হাজার কোটি টাকা ঋণের আবেদন করে তিনি বাংলাদেশ ব্যাংকেও চিঠি লিখেছিলেন। এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’ নামে একটি ভূঁইফোড় সংগঠন খুলে সরকারি কর্মকর্তাদের নাম ও পদবি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
:
আরিফ মহিউদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পাহাড়িকা গ্রামে। ডিবি প্রধান জানান, তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ও জিডি রয়েছে। একটি সাইবার মামলায় তার ৫ বছরের সাজাও হয়েছিল। ওই সাজার বর্তমান অবস্থা খতিয়ে দেখছে পুলিশ।
বর্তমানে তাকে ডিবির হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়া ২ মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগ: ঘাতক বাবা আটক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১০০০ কোটি টাকা ঋণের আবেদন: ভয়ংকর সেই প্রতারক গ্রেপ্তার

আপডেট: ১০:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬