০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি ঘোষণা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৬১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ভোরে রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব পর্যায়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত:
ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই বিএনপির জাতীয় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা ঢাকা প্রত্যাবর্তন করবেন।
এরপর বিএনপি নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। সেখানে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র ঘোষিত এসব কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা ইউনিটগুলো নিজস্ব ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।?

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি ঘোষণা

আপডেট: ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬