১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫০৪

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল থেকেই রাজধানীমুখী ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বড় কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় পৌঁছাতে পারছেন যাত্রীরা।
সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলো যাত্রী নিয়ে স্টেশনে পৌঁছাচ্ছে। ঈদযাত্রার মতো ফিরতি যাত্রাতেও কড়াকড়ি বজায় রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কেবল বৈধ টিকিটধারী যাত্রীদেরই স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
:
চুয়াডাঙ্গার জীবননগর থেকে সুন্দরবন এক্সপ্রেসে আসা করপোরেট কর্মকর্তা সোহেল রানা জানান, “আগামীকাল থেকে অফিস শুরু, তাই আগেভাগেই চলে এলাম। অগ্রিম টিকিট কাটা থাকায় যাতায়াতে কোনো সমস্যা হয়নি। পরিবারের সাথে দারুণ সময় কেটেছে, তবে তাদের রেখে ফিরতে কিছুটা খারাপ লাগছে।”
নীলসাগর এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ নাসিম জানান, ঈদের আগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কিছুটা ভোগান্তি হলেও ফেরার পথ ছিল বেশ স্বস্তিদায়ক। ট্রেন প্রায় নির্ধারিত সময়েই কমলাপুর পৌঁছেছে এবং অনেক কোচে আসন ফাঁকা থাকায় যাত্রাটি ছিল আরামদায়ক।
:
রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে মানুষের ফেরার চাপ শুরু হয়েছে। আগামী কয়েক দিন এই ভিড় অব্যাহত থাকতে পারে। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্টেশনে অতিরিক্ত জনবল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়া ২ মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগ: ঘাতক বাবা আটক

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

আপডেট: ১০:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬