১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে আটক ৩৩ বাংলাদেশি ট্রাভেল পারমিটে ফেরত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫০৯

ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের মধ্যে পাবনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বাগেরহাট, কুমিল্লা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলার নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা ভারতের চেন্নাইয়ের বিভিন্ন মেয়াদে কারাভোগের পর সেদেশের একটি শেল্টার হোমে আশ্রিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন ও চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বিশেষ হস্তক্ষেপে আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, “দালাল ও অনলাইন প্রতারকদের খপ্পরে পড়ে এই নাগরিকরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে চেন্নাই পুলিশ তাদের আটক করে মামলা দেয়। এক থেকে চার বছর পর্যন্ত সাজাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ফেরত আসা বাংলাদেশিরা বর্তমানে থানায় অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়া ২ মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগ: ঘাতক বাবা আটক

ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে আটক ৩৩ বাংলাদেশি ট্রাভেল পারমিটে ফেরত

আপডেট: ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬