০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২, জব্দ প্রাইভেটকার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫০৬

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ ২০২৬) ভোরে খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন:
১. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪)
২. সবুজ ওরফে ইমন (২৫)
:
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার একটি বিশেষ টিম জানতে পারে, শেখের জায়গা এলাকায় একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং অপরাধে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। এলাকায় ছিনতাইসহ বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তারা এই মারণাস্ত্র নিজেদের কাছে রেখেছিল।
পুলিশি রেকর্ডে দেখা গেছে, গ্রেফতারকৃত সাফায়েতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক সংক্রান্ত মোট চারটি মামলা রয়েছে। অন্যদিকে সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে।
:
এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে উড়োজাহাজ ও যানবাহনের সংঘর্ষ:

খিলগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২, জব্দ প্রাইভেটকার

আপডেট: ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬