০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে গাছিদা দিয়ে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫১৪

যশোরের মণিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সাইদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গাছিদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পারখাজুরা বাওরের পাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সাইদুল ইসলাম মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের চান্দ আলী গাজীর ছেলে।

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে সাইদুল ইসলাম বাওরের পাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় একই গ্রামের মাহফুজ ও ইমদাদুল মেম্বার তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। বিবাদীরা ধারালো গাছিদা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। সাইদুলের চিৎকার শুনে নিকটস্থ আত্মীয়-স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই সহিংস ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বি.কে.এস ক্রীড়া সংস্থার ঈদ শুভেচ্ছা বিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে গাছিদা দিয়ে কুপিয়ে জখম

আপডেট: ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬