০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

অভয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান ছাই: ঈদের আনন্দ বিষাদে রূপ নিলো ব্যবসায়ীদের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫০৯

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পবিত্র ঈদুল ফিতরের মাত্র একদিন আগে এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন, যা তাদের ঈদের আনন্দকে বিষাদে পরিণত করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৫০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের ব্যবসায়ী হাফিজুরের পোল্ট্রি ও মুদি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ‘মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার’ এবং ‘শেখ ফার্মেসি’ নামক ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টার প্রাণপণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি দোকানের মালামাল পুড়ে কয়লা হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাকিব হোসেন জানান, তার ইলেকট্রিক ও হার্ডওয়্যারের দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শেখ ফার্মেসির মালিক মোহাম্মদ সুজা জানান, তার ২০ লাখ টাকার ওষুধ আগুনের পাশাপাশি নেভানোর কাজে ব্যবহৃত পানিতে নষ্ট হয়েছে।
সবচেয়ে বেশি বিপর্যস্ত পোল্ট্রি ও মুদি দোকানদার হাফিজুর রহমান। তিনি আহাজারি করে বলেন, “ঈদ উপলক্ষে লাখ টাকার মুরগি ও মুদি মালামাল তুলেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল, এখন আমি কীভাবে ঈদ করব?”

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে তাদের দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে মনে হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা ধরা হলেও ব্যবসায়ীরা আরও বেশি দাবি করছেন। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

সর্বাধিক পঠিত

বেনাপোলে বি.কে.এস ক্রীড়া সংস্থার ঈদ শুভেচ্ছা বিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অভয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান ছাই: ঈদের আনন্দ বিষাদে রূপ নিলো ব্যবসায়ীদের

আপডেট: ০৫:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬