১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০) এবং একই উপজেলার চারআনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাস ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বাসটি সরানোর পর এর নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত চারজনই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন বলেন, পুলিশের রেকার দিয়ে বাসটি তুলে আনা হয়েছে। সর্বশেষ বাসের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩৫

আপডেট: ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬