চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন এলাকায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশু সিয়াম (৮) কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে শিশুটির পিতা তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে রাখা হয়। এ সময় শিশুটির গলায় ধারালো অস্ত্র ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অভিযুক্তরা হুমকি দেয়, দাবি করা অর্থ পরিশোধ না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করা হবে। বিষয়টি জানার পর দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে এবং জড়িতদের আটক করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





















