১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রেশন দুর্নীতি মামলায় ইডির তলব: বিপাকে টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১১

অভিনয় জগতের রঙিন পর্দার আড়ালে এবার তদন্তের কঠিন বাস্তবতার মুখোমুখি টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ব্যক্তিগত জীবন ও বিতর্কের পর এবার রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তদন্ত সংস্থার সূত্রে জানা গেছে, আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে নুসরাত জাহানকে। অভিযোগ রয়েছে, রেশন দুর্নীতির তদন্তের ধারাবাহিকতায় বাংলাদেশে গম পাঠানো সংক্রান্ত অনিয়মের সূত্র ধরেই তার নাম সামনে আসে।
উল্লেখ্য, অভিযোগ ওঠার সময় নুসরাত জাহান ভারতের বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
তবে জানা গেছে, নুসরাত কলকাতায় সরাসরি হাজির না হয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্ত-এর সঙ্গে তার সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করার বিষয়টি নিয়েও তিনি প্রায়ই আলোচনায় থাকেন। বাংলা চলচ্চিত্রে তার নিয়মিত উপস্থিতির পাশাপাশি অনুরাগীরা নতুন কাজের অপেক্ষায় রয়েছেন।

এখন ইডির জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহল ও ভক্তদের।

সর্বাধিক পঠিত

রেশন দুর্নীতি মামলায় ইডির তলব: বিপাকে টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান

রেশন দুর্নীতি মামলায় ইডির তলব: বিপাকে টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান

আপডেট: ১০:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬