০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা’র ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১২

বেনাপোলের পুটখালী ইউনিয়নের আজগার চেয়ারম্যানের বড় ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা (৬৫) আর নেই। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভোর রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় মাহবুব হক এতিমখানা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
জানাজায় উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি মেহেরুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সাবেক কৃষক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুসহ এলাকার অসংখ্য মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মরহুম আসাদুজ্জামান আশার মৃত্যুতে বেনাপোলসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচন

বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা’র ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া

আপডেট: ০১:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬