০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৩৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৬০৫

বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা এসব সিরাপ আটক করে বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন,
আটককৃত ১৩৩ বোতল উইনিক্স সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৩ হাজার ২০০ টাকা।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তকে নিরাপদ রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।
এ ঘটনায় স্থানীয় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে এবং সীমান্তে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবির এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

মনোহরদী ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি ও ঘুষের অভিযোগ

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৩৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

আপডেট: ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬