০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতের তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৯৭

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের কারণে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, কাট্টানারপত্তির ওই বাজি কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক নিয়মিত কাজ করতেন। দুর্ঘটনার সময় তারা উৎপাদন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে, মুহূর্তের মধ্যে পুরো এলাকা কেঁপে ওঠে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) সংঘটিত এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগরসহ আশপাশের শহর থেকে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কারখানাটি নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন খোকন

ভারতের তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

আপডেট: ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬