১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১৪

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বেঙ্গালুরু শহরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমের সম্পর্কে ‘অবহেলা’ করার অভিযোগে এক তরুণী তার প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে চোখ বেঁধে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম কিরণ এবং অভিযুক্ত তরুণীর নাম প্রেরণা। তারা দুজনেই একটি টেলিকম দোকানে চাকরি করতেন এবং এক বছরেরও বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
তদন্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রেরণা মনে করছিলেন যে, কিরণ তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না এবং তাকে বিয়ে করবেন না। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার দিন দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরায় নিজের বাসায় একা থাকার সুযোগে প্রেরণা কিরণকে ডেকে আনেন।
বাড়িতে আসার পর তারা কিছু সময় কথা বলেন। একপর্যায়ে প্রেরণা ‘নতুন পদ্ধতিতে প্রেম নিবেদন’ করার কথা বলে কিরণের চোখে পট্টি বেঁধে তাকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলেন। এ সময় তিনি পুরো ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কিরণ এ সময় আপত্তি জানালেও প্রেরণা তাকে বোঝান যে এটি একটি বিশেষ ধরনের প্রস্তাব, যা বিদেশে জনপ্রিয়। এরপর কিরণের হাত-পা বাঁধা অবস্থায় তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন প্রেরণা। এতে ঘটনাস্থলেই কিরণের মৃত্যু হয়।
এ ঘটনায় ডিএল নাগেশ জানান, অভিযুক্ত তরুণীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তাদের সম্পর্কের টানাপোড়েন থেকেই এ নৃশংস ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

রেশন দুর্নীতি মামলায় ইডির তলব: বিপাকে টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা,

আপডেট: ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬