০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ: কড়া নির্দেশনা ইসির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫০

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী বা অননুমোদিত কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।
ফোন ব্যবহারের অনুমতি পাবেন যারা
ভোটকেন্দ্রের ভেতরে ও আশেপাশে শৃঙ্খলা রক্ষায় কেবল তিন শ্রেণির কর্মকর্তাকে সীমিত পরিসরে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে:
১. সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।
২. কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ইনচার্জ।
৩. ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই জন আনসার সদস্য।
ইসি জানিয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের নির্ধারিত সীমানার (৪০০ গজ) মধ্যে কোনো সাধারণ ভোটার বা প্রার্থী ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং কেন্দ্র থেকে অননুমোদিত তথ্য বা ছবি আদান-প্রদান রোধ করতেই এই কড়াকড়ি।

বিভাগীয় ও জেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে কমিশন। তবে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য পাঠানোর জন্য আনসার সদস্যদের জন্য বিশেষায়িত অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ: কড়া নির্দেশনা ইসির

আপডেট: ০১:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬